বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিকসকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলো যদি নতুন মুদ্রানীতি আনতে চায়, তাহলে তাদের ওপর ১শ’ ভাগ শুল্ক আরোপ করা হবে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৩০ নভেম্বর, শনিবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়েছেন তিনি।

এক পোস্ট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘ব্রিকসের সদস্য দেশগুলোর কাছ থেকে আমরা নিশ্চয়তা চাই যে, তারা নতুন একটি মুদ্রানীতি তৈরি করবে না। অথবা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন করবে না। যা শক্তিশালী মার্কিন ডলারকে প্রভাবিত করে। এই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে ‘তাদের ১শ’ শতাংশ শুল্কের মোকাবেলা করতে হবে।’

ডোনাল্ড ট্রাম্প আরো লিখেছেন, ব্রিকস সদস্য দেশ গুলো য়দি তার কথা না শোনে তাহলে, ‘চমৎকার অর্থনীতির দেশ যুক্ত্রাষ্ট্রে তাদের পণ্যে বিক্রিকে বিদায় জানাতে হবে।’

তিনি বলেন, ‘শুষে নেয়ার জন্য তাদেরকে আরেকটি দেশ খুঁজতে হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর