শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

রংপুর  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র ও ছাত্রীদের দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

এসময় উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই ‘শহিদ আবু সাঈদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।

উপাচার্য তার বক্তব্যে এই দিবসটি জাতীয় পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনের আহবান জানান।

উপাচার্য বলেন, জুলাই আন্দোলনে বেরোবি’র আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহিদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর