বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বেগম খালেদা জিয়ার রোগ-মুক্তি ও দীর্ঘায়ু কামনায় লন্ডনে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করেন মঞ্জুর আহমদ শাহনাজ।

চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সদস্য এমদাদ হোসেন টিপু, লন্ডনে বাংলাদেশ কমিউনিটির নেতা কেএম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেট’র সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, আতিক চৌধুরী পাপ্পু ফেরদৌস আলম, শামসুর রহমান মাহতাব, সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও আমির হোসেন বক্তৃতা করেন। এ অনুষ্ঠান পরিচালনা করেন সালেহ গজনভি ও সুরমা খান।

দোয়া মাহফিলের পাশাপাশি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরীর সাথে যুক্তরাজ্য বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার জাতীয়তাবাদী নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। লন্ডনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক শাহেদ শফিক বাসস’কে এ খবর জানিয়েছেন।

এনামুল হক চৌধুরী অনুষ্ঠানে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নেতৃত্বে গণতান্ত্র ও ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম হয়েছে, তারই ধারাবাহিকতা চব্বিশের ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে।

তিনি বলেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সফলতা অর্জনে অবিলম্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার সুযোগ দিতে হবে। আর, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সুফল ভোগ করতে পারবে বাংলাদেশের সাধারণ মানুষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর