শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

বেক্সিমকোর ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে হাজার হাজার শ্রমিকের গণসমাবেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে হাজার হাজার শ্রমিকের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সানসিটি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে একই দাবিতে গত সপ্তাহে চন্দ্রা-নবীনগর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন তারা।
বেক্সিমকোর একটি কারখানার ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ মামুনুর রশিদ জানান, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই শ্রমিকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। তিনি আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি অব্যাহত থাকবে।
গণসমাবেশের আগে লিফলেট বিতরণ করে কর্মসূচির বিষয়টি প্রচার করা হয়। লিফলেটে বলা হয়, সম্মানিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে, কারখানাগুলো পুনরায় চালু, ব্যাংকিং কার্যক্রম সচল এবং বকেয়া পরিশোধের দাবিতে একত্রিত হোন। আমাদের প্রতিষ্ঠানের ৪২ হাজার পরিবারের ভবিষ্যৎ রক্ষায় আমরা একযোগে কাজ করবো।
গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, কারখানাগুলোতে নতুন ক্রয়াদেশ না থাকায় এবং প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হওয়ায় কার্যক্রম চালানো সম্ভব নয়।
প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। শ্রমিকদের মতে, বন্ধ হওয়া কারখানাগুলোর কারণে প্রায় ৪২ হাজার পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এখন তাদের একমাত্র দাবি কারখানাগুলো পুনরায় চালু করা। শ্রমিকরা তাদের দাবি মেনে নিয়ে কারখানা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর