বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রীর কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১:১৬ অপরাহ্ন

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-ছাত্রী ও চলমান বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারকৃত আহত ও অসুস্থ মানুষদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিশেষ করে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারকৃত গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলেন এবং তাদেরকে সঠিক সেবা প্রদানের অনুরোধ করেন।
এসকল গর্ভবতী মহিলাকে আশংকাজনক অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়।
এ সময় বাফওয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদিকাসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর