বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনাই সরকারের অগ্রাধিকার : ড. সালেহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১০:২২ অপরাহ্ন

বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিচ্ছে সারকার বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন
আজ রোববার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘অবৈধভাবে বিদেশে নিয়ে যাওয়া টাকা ফেরত আনতে আমরা টাস্কফোর্স গঠন করেছি। আমরা টাকা ফেরত আনার কাজ শুরু করেছি।’
বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, মৌসুমি পণ্যসহ অন্যান্য সকল সবজির দাম শিগগিরই কমে আসবে। এছাড়াও বাজার স্থিতিশীল করার জন্য আমরা সবকিছু করছি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং অন্যান্য সংস্থাগুলো নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
তিনি জানান, বাজার স্থিতিশীল করতে সরকার নগরীর বিভিন্ন এলাকায় ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু করেছে। এছাড়াও টিসিবি,কৃষি বিপণন অধিদপ্তর এবং আরও কিছু বেসরকারি সংস্থা ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে।
সরকার টিসিবির অধীনে বিক্রির পরিমাণ আরও বাড়াবে বলে জানান অর্থ উপদেষ্টা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর