বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পটুয়াখালীতে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন

পটুয়াখালীতে মির্জাগ‌ঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএন‌পি নেতা মো. জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করেছে যৌথ বাহিনী।

আজ বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) ভোরে মির্জাগঞ্জ উপজেলার উত্তর সু‌বিদখালী এলাকার নিজ বাসা থে‌কে তাকে আটক করা হ‌য়।

আটক জাহাঙ্গীর ফরা‌জি‌ মির্জাগ‌ঞ্জ উপজেলা বিএন‌পির সাধারণ সম্পাদক ও মৃত মোতালেব ফরাজির ছেলে।

আটকের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে জাহাঙ্গীর ফরা‌জি‌র বাড়ি তল্লাশি করা হয়। এ সময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের প‌রে তা‌কে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘বিএন‌পি নেতা জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তু‌তি চল‌ছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর