শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব না দেওয়া হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

লালমনিরহাট সদরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলা বিএনপি’র ফুটবল দল অংশ নিচ্ছে। জেলা বিএনপি’র আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবার ষষ্ঠতম আসর।

মির্জা ফখরুল ইসলাম বলেন,‘এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না,যার কারণে সরকার বিতর্কিত হয়। কারণ এ সরকার প্রধানের দায়িত্বে আছেন বিশ্ববরেণ্য একজন মানুষ।’

তিনি বলেন,আমাদের মনে রাখতে হবে,রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন জাতি হাতছাড়া না করে। এ সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

মির্জা ফখরুল বলেন, আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খল ভাবে দেশের সকল সংস্কার কাজ সম্পন্ন করতে পারে বর্তমান সরকার। দেশের এমন একটি বিপ্লবের পরে সকল স্তর ভেঙ্গে পড়েছিলো।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশকে ধ্বংসের দাড়প্রান্তে নিয়ে গিয়েছিল। তাই সংস্কার দ্রুতই সম্ভব না। যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর