বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস পরিচালনা বোর্ড গঠন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি (বর্তমানে যুগ্ম সম্পাদক) আনোয়ার আলদীনকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা মোতাবেক তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা  আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান মোতাবেক দায়িত্ব পালন করবে। এই আদেশ জারির তারিখ থেকে কার্যক্রম শুরু হবে।

পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রয়েছেন। এরা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; প্রধান তথ্য কর্মকর্তা; বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকার বলে); ডেইলি নিউ নেশনের সম্পাদক মোকারম হোসাইন; দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন;  দৈনিক যুগের আলোর সম্পাদক শিরিন ভরসা; এনটিভি’র চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন; ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও লিড ওয়েব ডেভলপার নূরে আলম মাসুদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি ফজলুল হক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর