বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসন্তী পোলাও

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪:০৩ অপরাহ্ন

আজ টুপ টাপ বৃষ্টি ঝরছে। এমন দিন পোলাও খাওয়ার জন্য একেবারে মোক্ষম। আজ রান্না করতে পারেন বাসন্তী পোলাও। ভারতের জনপ্রিয় এই খাবারের রেসিপি জেনে নিন।

প্রথম ধাপ: তিন কাপ চাল পানিতে হালকা কচলে ধুয়ে নিতে হবে। দুই তিন বার ধুয়ে নিয়ে একটি বড় পাত্রে চালগুলো ছড়িয়ে দিন যাতে চালগুলো শুকিয়ে যায়। চাল শুকাতে দিয়ে একটি মসলা তৈরি করে নিন। এজন্য ২০ গ্রাম আদা এবং ৩টি কাঁচা মরিচ পেস্ট করে নিন।

দ্বিতীয় ধাপ: পাত্রে ঘি দিয়ে দিন। ঘি গরম হয়ে এলে চুলা বন্ধ করে দিন। ঘি থেকে ধোয়া ওঠা বন্ধ হয়ে গেলে ঘিয়ের ভেতর এক চা চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চালের সঙ্গে মেখে নিন। এবার আদার পেস্ট মিশিয়ে নিন। এক চা চামচ গরম মসলার গুঁড়া মিশিয়ে নিন।

তৃতীয় ধাপ: এবার একটি পাত্রে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে দুইটি তেজপাতা, কয়েকটি আস্ত এলাচ, কয়েকটি লবঙ্গ আর দুই টুকরো দারচিনি দিয়ে দিতে হবে। এবার কয়েকটি কাজু বাদাম দিয়ে দিন। এ পর্যায়ে কয়েকটি কিশমিশ দিয়ে দিন। এর মধ্যে চালগুলো দিয়ে ছয় থেকে সাত মিনিট ভালো করে ভেজে নিন। এবার তিন কাপ চালের মধ্যে ছয় কাপ গরম পানি মিশিয়ে দিতে হবে। পুরনো চাল হলে আরেকটু পানি দিয়ে দিন। পুরনো চাল একটু লালচে হয়। এবার স্বাদমতো লবণ দিয়ে দিন। স্বাদমতো চিনি মেশান। এবার দুই তিনটি কাঁচা মরিচের ফালি দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে নেড়ে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে দিন। একদম কম আঁচে দশ থেকে বারো মিনিটের মতো দমে রাখতে হবে। এই সময়ের মধ্যে একবার ঢাকনা খুলো পোলাও নেড়ে দিতে হবে। এবার পোলাও একটি পাত্রে তুলে ঠান্ডা করে নিতে হবে। আচার ও মাংসের সঙ্গে পরিবেশন করতে পারেন বাসন্তী পোলাও।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর