বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাইডেনের গোয়েন্দা নির্দেশনা পাওয়ার দিন শেষ : ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রত্যাহার করে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যার অর্থ তিনি ক্ষমতা ছাড়ার পর তার পূর্বসূরি আর কোনো গোয়েন্দা ব্রিফিং পেতে পারবেন না। খবর এএফপি’র। 

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোস্যাল পোস্টে বলেছেন, এখন থেকে জো বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজনীয়তা নেই। তাই আমরা অবিলম্বে জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করছি এবং তার প্রতিদিনের গোয়েন্দা ব্রিফিং বন্ধ করে দিচ্ছি।

শুক্রবার তার পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন যে গোয়েন্দা ব্রিফিংয়ের বিষয়ে বাইডেনকে ‘বিশ্বাস করা যায় না’ কারণ ডেমোক্র্যাটদের কাছে পাওয়া গোপনীয় নথিতে একটি বিশেষ কাউন্সেলের প্রতিবেদনে দেখা গেছে যে ৮২ বছর বয়সী বাইডেন ‘দুর্বল স্মৃতিশক্তিতে’ ভুগছেন।

ট্রাম্প বলেন, ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর ডেমোক্র্যাট বাইডেন পূর্বসূরি হিসেবে তার নিজের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নেওয়ায় তিনিও এই পদক্ষেপ নিচ্ছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর