বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে ৪ হাজার ৩৫০ কোটি টাকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ২:০৭ অপরাহ্ন

গত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট আয় বেড়েছে চার হাজার ৩৫০ কোটি টাকা। বিদায়ী বছরটিতে আর্থিক খাতের এ নিয়ন্ত্রণ সংস্থা পরিচালন আয় করে প্রায় ৪০ হাজার কোটি টাকা।

পরিচালন ব্যয় বাদে নিট মুনাফা হয়েছে ১৫ হাজার ১০০ কোটি টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে নিট মুনাফা ছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা।

বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণীতে এ তথ্য উপস্থাপন করে।

প্রয়োজনের আলোকে ডলার ক্রয়-বিক্রি থেকে বাংলাদেশ ব্যাংক মুনাফা করে থাকে। এছাড়া মুদ্রানীতি ব্যবস্থাপনার অংশ হিসেবে রেপো, স্পেশাল রেপো বা তারল্য সহায়তার মাধ্যমে ব্যাংকগুলোকে ঋণ দেয়। অনেক সময় রিভার্স রেপোর মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয়। বৈদেশিক ঋণ ও সহায়তা বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়নের মাধ্যমে বিতরণ করে বাংলাদেশ ব্যাংক। এসব অর্থ ব্যবস্থাপনা করতে গিয়ে মুনাফা করে বাংলাদেশ ব্যাংক।

গত অর্থবছর বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি আয় করেছে রেপো, স্পেশাল রেপোর বিপরীতে বিভিন্ন ব্যাংককে দেওয়া স্বল্পমেয়াদি ঋণ দিয়ে। কেন্দ্রীয় ব্যাংক গত অর্থবছর ৩২ লাখ ২১ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। যা আগের সাত বছরে দেওয়া মোট ধারের পরিমাণকে ছাড়িয়ে গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর