বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ব্যাপক : এডিবি আবাসিক প্রধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রধান এডিমন গিনটিং বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে যথেষ্ট। তবে প্রয়োজনের তুলনায় বিনিয়োগ কম। ভবিষ্যতে বাংলাদেশে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে যা বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাকে ইঙ্গিত করে।
২৯ এপ্রিল (সোমবার)  রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ত্রৈমাসিক মধ্যহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমসিসিআই সভাপতি কামরান টি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর, ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির(ফিকি) সভাপতি জাভেদ আখতার, বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাহিদী সাত্তার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশে টেকসই উন্নয়নের জন্য দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এডিমন গিনটিং বলেন, টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। সেটি কেবল সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষাও থাকতে হবে এবং অব্যশই দক্ষতা অর্জন করতে হবে। এডিবি এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে অর্থনীতির উৎসগুলো বহুমূখী করা জরুরি। এজন্য তিনি দেশি-বিদেশী বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ এবং অর্থনৈতিক সুশাসন বিশেষ করে ব্যাংকিং খাত, পুঁজিবাজার, রাজস্ব প্রশাসন এবং বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুশাসন বাড়ানোর পরামর্শ দেন।
এডিবির আবাসিক প্রধান বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রশংসা করেন এবং অধিকতর সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এমসিসিআই সভাপতি কামরান টি রহমান বাংলাদেশে একটি বিনিয়োগ উপযোগি পরিবেশ এবং ব্যবসা বান্ধব ইকোসিস্টেম গড়ে তুলতে এডিবির সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা, দক্ষ মানবসম্পদ তৈরি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তায় সহযোগিতা এবং বেসরকারি খাতে অর্থায়নের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়ীরা বেসরকারি খাতে এডিবির অর্থায়ন আরও বাড়ানোর আহবান জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর