বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র পুনরুদ্ধারে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘ মহাসচিবের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১:১১ অপরাহ্ন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন প্রদানের আশ্বাস দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় তিনি এ আশ্বাস দেন।

জাতিসংঘ মহাসচিব ১৬ আগস্ট স্বাক্ষরিত এ বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টাকে স্বাগত জানান।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সময়ে জাতিসংঘ একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াসকে পূর্ণ সমর্থন দেয় এবং এ লক্ষ্যে আপনার সরকারের সাথে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের কল্যাণে কোনো সহায়তা চাওয়া হলে আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমেসহ তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বার্তায় বলা হয়, ‘এই ক্রান্তিকালে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনের পথরেখা পরিকল্পনায় আপনার নেতৃত্ব অত্যন্ত গুরুত্ব বহন করবে। আমার আশা, আপনার সরকার যুবসমাজ ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং জাতিগত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর বিবেচনায় নেওয়াসহ একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা অবলম্বন করবে।

জাতিসংঘ মহাসচিব সকল নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা প্রকাশ করেন।তিনি বলেন, ‘বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিতে আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর