বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশের অন্তরবর্তীকালিন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৯:১৫ অপরাহ্ন

ঢাকায় নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ব‌লেছেন, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন।  

আজ  বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা এম তৌ‌হিদ হো‌সেনের সৌজন্য সাক্ষাৎ শে‌ষে এ কথা ব‌লেন চী‌নের রাষ্ট্রদূত।

চীনা রাষ্ট্রদূত ব‌লেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে চীন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নেবে।

ইয়াও ও‌য়েন ব‌লেন, আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। চীন সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে রক্ষায় গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন।

চীনা রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন হবে।

রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর