বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

বন্ধ থাকা ৯ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এস আলম কর্তৃপক্ষ। বছরের প্রথম দিন বুধবার থেকে এসব কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার সন্ধ্যায় এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। ১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।

তবে কী কারণে একযোগে ৯ কারখানা বন্ধ এবং খোলাও হলো এসব বিষয় পরিষ্কার করেনি এস আলম কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির শীর্ষ দুই কর্মকর্তার সঙ্গে মঙ্গলবার রাতে এ বিষয়ে যোগাযোগ করলে তারা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

বন্ধ হওয়া এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিডেটের ডিজিএম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সমকালকে বলেন, কারখানা খুলে দেওয়ার একটা নোটিশ পেয়েছি। আগামীকাল (বুধবার) থেকে কারখানা চালু করা হবে।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর দুপুরে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তির মাধ্যম হঠাৎ ৯ কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণায় তাৎক্ষণিকভাবে কারখানা শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে এবং ১০ দফা দাবি জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর