বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানে আড়াই কোটি টাকা অনুদান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা প্রদান করা হয়েছে। 

এ বছর দেশের ৭৪৬টি খ্রিস্টান ধর্মীয় উপাসনালয় কিংবা প্রতিষ্ঠানকে ২ কোটি টাকা বিতরণ করা হচ্ছে। এ সকল প্রতিষ্ঠানকে ৭টি ভাগে ভাগ করে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে। অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চার্চ, গীর্জা ও তীর্থস্থান। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হবে।

উল্লেখ্য  ‘ক’ ক্যাটাগরি ৫টি চার্চ বা গীর্জাকে ৮০ হাজার টাকা, ‘খ’ ক্যাটাগরির ৫৬টি চার্চকে ৫০ হাজার টাকা, ‘গ’ ক্যাটাগরির ৮০টি গীর্জা বা চার্চকে ৩৫ হাজার টাকা ‘ঘ’ ১৩৫টিকে ৩০ হাজার টাকা, ‘ঙ’ ক্যাটাগরির ১৫২টি চার্চকে ২৫ হাজার টাকা, ‘চ’ ক্যাটাগরির ২১৩টি চার্চকে ২০ হাজার এবং  ‘ছ’ ক্যাটাগরির ১০৫ টি চার্চকে ১৮ হাজার  টাকা করে অনুদান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশিষ্ট ৫০ লাখ টাকা পরে বিতরণ করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর