বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফোন হ্যাং করছে বারবার, যেভাবে করবেন সমাধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১:৪৬ অপরাহ্ন

আপনার মোবাইল ফোনটি বারবার হ্যাং হচ্ছে। ব্যবহারের সময় বারবার ফোন আটকে যাওয়া বা হ্যাং হওয়া যথেষ্ট বিরক্তিকর। এ নিয়ে আপনার মনে বাড়তি টেনশন কাজ করছে। কিন্তু এমন পরিস্থিতিতে আপনি কি করবেন। সেই সমাধান আপনাকে খুঁজতে হবে। না, আর এ নিয়ে বাড়তি টেনশন করতে হবে আপনাকে।  জেনে নিন কীভাবে আপনার মোবাইল ফোনের সমস্যা দূর করবেন।

আপনি কম ব্যবহৃত অ্যাপগুলো ফোন থেকে মুছে ফেলুন। অ্যান্ড্রয়েড ফোনের যেসব অ্যাপ কম ব্যবহার করেন বা ব্যবহার করেন না, সেগুলো আনইনস্টল করুন। মোবাইলের স্টোরেজ খালি থাকলে ফোন হ্যাং কম হবে।

আর একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না। অনেক সময়ে কাজের প্রয়োজনে একটি অ্যাপ ব্যবহারের সময়ে পেছনেও একাধিক অ্যাপ খুলে রেখে দেন আপনি, এটি কখনো করবেন না। কারণ এ কাজ যত কম করা যায় ততই ভালো।

আবার স্মার্টফোনের ফাইল ম্যানেজারের মেমোরি থেকে কাজ হয়ে গেলে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলুন। অনেক সময় অনেক অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ফোনে থেকে যায়, আর সেসব জমে থাকে বলেই আপনার ফোনটি হ্যাং হয়ে যায়।

ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসঙ্গে চলে। এর কারণেও ফোন অনেক সময়ে হ্যাং হয়ে যায়। তাই কাজ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ বন্ধ করতে ভুলবেন না। অ্যাপ বন্ধ করার পর ট্যাবগুলো ক্লিয়ার করে দেবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর