বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফিলিপাইনের আদালতে ১৭ জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

প্রায় ২৫ বছর আগে মালয়েশিয়ায় বিদেশি ও ফিলিপিনো নাগরিকদের অপহরণের দায়ে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর ১৭ সদস্যকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। ফিলিপাইনের বিচার বিভাগ সোমবার এ কথা জানায়।

ম্যানিলা থেকে এএফপি জানায়, ২০০০ সালের এপ্রিলে ইসলামপন্থী চরমপন্থী গোষ্ঠী আবু সায়াফের সদস্যরা মালয়েশিয়ার দ্বীপ সিপাদানের একটি অবকাশ রিসোর্ট থেকে বন্দুকের গুলিতে ২১ জনকে অপহরণ করে।

কয়েক মিলিয়ন ডলার মুক্তিপণ না দেয়া পর্যন্ত জিম্মিদের ম্যানিলার প্রায় ৯৫৫ কিলোমিটার দক্ষিণে জোলোর জঙ্গলে কয়েক মাস বন্দী করে রাখা হয়। তাদের মধ্যে ফিলিপাইন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, লেবানন, মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকগণও ছিলেন।

অপহরণ ও মুক্তিপণসহ গুরুতর অবৈধ আটকের ২১টি অভিযোগের মধ্যে ১৬ অক্টোবর ১৭ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। এএফপির দেখা ১৫৭ পৃষ্ঠার সিদ্ধান্তে বলা হয়েছে, প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দোষী সাব্যস্তদের মধ্যে দুজন হিলারিয়ন দেল রোজারিও সান্তোস-৩ এবং রেডেন্ডো  কেইন ডেলোসা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর