বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পাম বন্ডি ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৯:২২ অপরাহ্ন

বিতর্কের মুখে ম্যাটগেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ওয়াশিংটন পোস্ট’ আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এরআগে, বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাটগেটজ। সিনেটে নিজ দলের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।
এক্স বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের ‘বিভ্রান্তি’ এড়াতে চান তিনি।

উল্লেখ্য, ‘আমেরিকাফার্স্ট’ পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেছেন পাম বন্ডি। সহায়তা করেন আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি গঠনে সহায়তা করার জন্যও।
সংশ্লিষ্টরা বলছেন, গেটজের তুলনায় সিনেটরদের কাছ থেকে বন্ডি সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর