বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকা আমের মালপোয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৫:৩২ অপরাহ্ন

বাজারে এখন পাকা আম পাওয়া যাচ্ছে। রসালো এই ফল দিয়ে বানিয়ে ফেলতে পারেন মালপোয়া পিঠা। রইলো রেসিপি।

যা যা লাগবে: পাকা আমের রস ১০০ মিলি, ময়দা  ২০০ গ্রাম, মৌরি ১ চা চামচ, এলাচ গুঁড়া ১ চা চামচ, ঘি ১ কাপ, পানি ২৫০মিলি, খোয়া ক্ষীর ৫০ গ্রাম, সুজি ১০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা চামচ, দুধ ৫০০ মিলি, চিনি ২৫০ গ্রাম এবং সামান্য জাফরান।

প্রথম ধাপ: পানি এবং চিনি একটি পাত্রে নিয়ে নিন। অল্প আঁচে চিনির রস তৈরি করে নিন। চিনি গলে গেলে এক চা চামচ দুধ মিশিয়ে দিন। রস ফুটে ঘন হলে নামিয়ে সরিয়ে রাখুন।

দ্বিতীয় ধাপ: একটি শুকনা পাত্রে সুজি, ময়দা, খোয়া ক্ষীর, মৌরি, ছোটো এলাচের গুঁড়া এবং দুধ ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার হয়ে গেলে কিছু সময় ঢেকে রাখুন।

তৃতীয় ধাপ: একটি কড়াইতে ঘি গরম করে নিন। তারপর চামচে করে একে একে মালপোয়া পিঠা ভেজে নিন। এরপরে ঘি ঝরিয়ে নিয়ে রসে ডুবিয়ে রাখুন ১০ মিনিটের মতো। তারপর পিঠা তুলে এর ওপর আমের রস মেখে নিন। পরিবেশনের সময় বাদাম বা পেস্তাকুচি দিতে পারেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর