বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পরিদর্শনে গিয়ে বিএনপিপন্থী ড্যাবের নেতাকর্মীদের ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ২:০২ অপরাহ্ন

মহাখালী  হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কিছু নেতাকর্মীর ক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। 

সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের মহাখালী হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. খুরশীদ আলম, নতুন নিয়োগ পাওয়া মহাপরিচালক (চলতি দায়িত্ব) রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবিরসহ বেশ কয়েকজন কর্মকর্তা মহাখালী হাসপাতালে যান।

এ সময় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কিছু নেতাকর্মীও সেখানে মিছিল নিয়ে হাজির হন।

তারা রোবেদ আমিনের নিয়োগ বাতিল করার জন্য স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা জোর করে সভাকক্ষে ঢুকে যান। এ সময় তারা উপদেষ্টার সামনে চিৎকার চেঁচামেচি করতে থাকেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ড্যাবের নেতাকর্মীদের শান্ত হওয়ার অনুরোধ করেন। সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কও তাদের শান্ত হওয়ার অনুরোধ করেন; কিন্তু তারা তা শোনেননি। একপর্যায়ে একজনকে টেবিলের ওপর উঠতে দেখা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ঘটনার আকস্মিকতায় স্বাস্থ্য উপদেষ্টা চুপ করে থাকেন।

ড্যাবের নেতাকর্মীরা রোবেদ আমিনের বিরুদ্ধে দুর্নীতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের বিপক্ষে অবস্থানের অভিযোগ তোলেন।

তবে রোবেদ আমিন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ‘তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন, সেগুলো সত্য নয়।’

গত রবিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পান অধ্যাপক রোবেদ আমিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর