বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

নোয়াখালীর সদর উপজেলার হাকিমপুরে সুপারি চোরকে আটক করায় চোরের পক্ষের লোকদের হামলায় দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবু ছায়েদ নিহত হয়েছেন। দাদপুর ইউনিয়নের হাকিমপুরে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ (৭০) ওই গ্রামের মমিন উল্যার ছেলে

নিহত ছায়েদের শ্যালক নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম দুলাল বলেন, শনিবার দুপুরে আবু ছায়েদের বাগান থেকে পাশের নোয়ান্নই রিফিউজি পাড়ার শাহাদাতের ছেলে সিয়াম তার সঙ্গীদের নিয়ে সুপারি চুরি করছিল। টের পেয়ে আবু ছায়েদ সিয়ামকে আটক করে। এ সময় সিয়ামের বাবা স্থানীয় বিএনপি নেতা সাহাদাত হোসেনকে খবর দেন। খবর পেয়ে শাহাদাত তার দলবলে নিয়ে আবু সায়েদের বাড়িতে হামলা চালায় এবং আবু ছায়েদকে মারধর করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে নিহত ছায়েদের স্বজনেরা হাসান নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পুলিশ লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর