রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থার উন্নতি হবে না : বরকতউল্লাহ বুলু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া এই দেশের অবস্থার উন্নতি হবে না। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাইরে এই দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। তাই নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বলে উল্লেখ করেন তিনি। 

মঙ্গলবার চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫ ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরকতউল্লাহ বুলু বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অবস্থা খুবই খারাপ। আইনশৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। কিছু রাজনৈতিক দল বিএনপির কী কী ভুল রয়েছে তা নিয়ে মিথ্যা প্রচারণায় ব্যস্ত রয়েছে। তিনি বলেন, দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা নেই। এ সময় তিনি নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য নেতাদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর নানা জেল, জুলুম, অন্যায় নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের বিনিময়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। ৬৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ২ হাজার গুম হয়েছে। হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।

সভায় বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনঃগঠন, জাতীয় নির্বাচন ও দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করার বিষয়ে  আলোচনা হয়।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিমের সঞ্চালনায় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর