বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নিয়ম মেনে চিকিৎসকদের ডিউটির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন

দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে প্রত্যেক চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। তিনি বলেছেন, চিকিৎসকরা অনেক কাজ করছেন এটা সত্যি। তবে অনেকজন কর্মস্থলে দেরীতে আসছেন, আগে চলে যাচ্ছেন এটাও সত্যি। প্রয়োজন থাকতে পারে, তবে বিষয়গুলো কর্মস্থলে জানিয়ে করলে অনেক সমস্যার সমাধান হবে।

রোববার রাজধানীর মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে ‘বিশ্ব যক্ষ্মা দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা অনেক ভালো কাজ করেন। তবে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে না। অনেকে সঠিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকেন না। আমি অনেক হাসপাতালে হঠাৎ করেই চলে যাই। অনেক সময় সাধারণ রোগীদের নিয়ে যাই। স্বাস্থ্য-সংশ্লিষ্টরা তদারকি করলে দেখা যায় আপনাদের মধ্যে সবাই তার কাজের সময়টা ঠিকভাবে পালন করছেন না। চিকিৎসকদের সুবিধা বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। যদি সুবিধা বাড়ালে চিকিৎসকদের কাজ ঠিকভাবে হয়, তাহলে আমরা অবশ্যই চিকিৎসকদের সুযোগ-সুবিধা বাড়াবো।

ডা. রোকেয়া বলেন, আমি অনেক সময় কাউকে না জানিয়ে বিভিন্ন হাসপাতালে যাই। অনেক অফিসেই আমি হুট করে চলে যাই। চেষ্টা করছি হাসপাতালগুলোর কার্যক্রম দেখতে। আমি জানি, রোগীকে কয় জায়গায় ঘুরতে হয়, কেমন করে ভর্তি হতে হয়, কত ধরনের হয়রানি হতে হয়, ভর্তির পরে কী হয়-বিষয়গুলো আমি বিশ্লেষণ করে দেখি।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর