শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

নাশকতার মামলায় সাবেক সেনাপ্রধানের ভাই কারাগারে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১:০৬ অপরাহ্ন

নাশকতার মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিনের বড় ভাই।

রবিবার খুলনা মহানগর হাকিম আদালত-২ এর বিচারক আল আমিন এ আদেশ দেন বলে তার আইনজীবী বি এম ফারুখ বলেন।

খালিশপুর থানার একটি নাশকতার মামলায় শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে রফিককে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা ও সদর থানা পুলিশ।

রবিবার সকাল ১০টার দিকে তাকে আদালতে আনা হয় জানিয়ে আইনজীবী বলেন, “আদালতে তার জামিন আবেদন করেছিলাম। কিন্তু মামলার কাগজপত্র অন্য আদালতে থাকায় তার জামিন শুনানি হয়নি। ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত।”

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, “অভিযানে তার বাড়িতে অবৈধ কোনো কিছু পায়নি পুলিশ। তার একটি বৈধ অস্ত্র ছিল। সেটি তিনি বন্দুকের দোকানে রেখেছেন বলে জানিয়েছেন।”


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর