শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৯ অপরাহ্ন

ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক  ।

আজ রোববার (১ সেপ্টেম্বর) থেকে যেকোনো ব্যাংকে সর্বোচ্চ নগদ পাঁচ লাখ টাকা উত্তোলন করা যাবে যা পূর্বে ছিল চার লক্ষ।

শনিবার (৩১ আগস্ট) ব্যাংকগুলোকে এক বার্তায় তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার দিন গত ৮ আগস্টে  ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ টাকা তোলা সীমিত করে দেয় বাংলাদেশ ব্যাংক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতন হয়। আগের সরকারের লোকজন যাতে ব্যাংক থেকে বেশি বেশি টাকা উত্তোলন করে পাচার এবং সন্ত্রাসী কাজে ব্যবহার করতে না পারে সে লক্ষেই এই ব্যবস্থা নেওয়া হয়।

গত সপ্তাহে সর্বোচ্চ চার লাখ এবং আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ তিন লাখ এবং দুই লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। এরপর থেকে প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের সীমা পাঁচ লাখে উন্নতি করা হলো।

দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে চেকের মাধ্যমে লেনদেন বাড়ছে। তবে অনলাইন মাধ্যমে আগে থেকেই বাড়তি টাকা স্থানান্তর করা গেছে। এখনো স্থানান্তর করা যাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর