বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশের বর্তমান সমস্যার সমাধানে নির্বাচন দ্রুত হওয়া দরকার: আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

দেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক সমস্যার সমাধান করতে হলে দ্রুত সংসদে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণ-অধিকার পরিষদের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, নির্বাচন দ্রুত হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলোর আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব।

তিনি বলেন, বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করার ধারাবাহিকতায় বিএনপির ৩১ দফা সংস্কার ও তা বাস্তাবায়নের কার্যক্রম নিয়ে বৈঠকে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনে নির্বাচিত সরকার ৩১ দফাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বর্তমান সরকারের সংস্কার কমিটির সংস্কার প্রস্তাবনাও বিবেচনা করবে।

তিনি আরও বলেন, সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে। আমাদের সবার প্রত্যাশা হচ্ছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সংসদ, একটা সরকার গঠন করা, যারা আগামী দিনে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের যে ৩১ দফা আছে, এর বাইরেও অন্যান্য দলের নির্বাচিত-অনির্বাচিত যেসব সংস্কার প্রস্তাব আসবে, সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, তারা যদি সংস্কারের প্রস্তাব করে যায় আগামী দিনের জন্য, তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর