বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক মাস্কের : নিউ ইয়র্ক টাইমস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট মিত্র এবং ট্রাম্প প্রশাসনের ‘দক্ষতা বিষযক বিশেষ দূত’ ইলন মাস্ক। নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার এই খবর জানিয়েছে।

সংবাদপত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক ইরানী একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যে অনুষ্ঠিত বৈঠককটি ‘ইতিবাচক’ হিসেবে বর্ণনা করেছে।নিউ ইয়র্ক টাইমস-এর উদ্ধৃতি দিয়ে এএফপি আজ এই খবর জানিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার একটি গোপন স্থানে এক ঘণ্টারও বেশি সময় ধরে দু’জনের বৈঠক হয়।

ট্রাম্প ট্রানজিশন টিম বা জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানি মিশনও এই ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করেনি।

বৈঠক বিষয়টি নিশ্চিত করেছে, ট্রাম্প ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অত্যন্ত আন্তরিক এবং তার রিপাবলিকান পার্টি ইসরাইলের মতো অনেক রক্ষণশীলদের যুদ্ধবাজ নীতি অনুসরণ করবেন না।

টেসলা এবং এক্স-এর মালিক মাস্কের অসাধারণ প্রভাব ট্রাম্পের পক্ষে প্রায় অবিচ্ছিন্ন ছিল এবং ভবিষ্যতেও থাকবে।  বিশ্ব নেতাদের সাথে টেলিফোন আলাপকালে তাঁর সাথে মাস্কও যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।

ট্রাম্প তার শেষ মেয়াদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তার পূর্বসূরি বারাক ওবামার অধীনে আলোচিত একটি চুক্তির দলিল পত্রাদিও ছিড়ে ফেলে দিয়েছেন। তিনি বলেছেন এইসব চুক্তির পরিবর্তে ‘সর্বোচ্চ চাপ’ দেওয়ার নীতি অনুসরণ করবেন যাতে অন্যান্য দেশকে ইরানের তেল না কিনতে বাধ্য করার জন্য কাজ করা যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর