শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

থাইল্যান্ড এর রাজধানী  ব্যাংকক থেকে ১৮১ আরোহী নিয়ে রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় জেজু এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।

ভিডিওতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা গেছে।

দেশটির জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান রয়েছে। ধ্বংসস্তূপ থেকে দু’জন-একজন ক্রু এবং একজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৭ জন মহিলা।

দেশটির জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা জানিয়েছেন এখন পর্যন্ত দুর্ঘটনায় ৬২ জনের মৃত্যু হয়েছে ।

মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি মুয়ান কাউন্টিতে অবস্থিত, যার অবস্থান সিউল থেকে প্রায় ২৮৮ কিলোমিটার (১৭৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ৩২টি ফায়ার ইঞ্জিনসহ দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল ৯:০৩ টায় (১২০৩ জিএমটি) জেজু এয়ারের ফ্লাইট নং-২২১৬ (ব্যাংকক থেকে মুয়ান) অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানে মোট ১৭৫ জন যাত্রী (২ থাই নাগরিক সহ) এবং ৬ জন ক্রু সদস্য ছিল।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বিধ্বস্ত স্থানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর