বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

থাইল্যান্ডে ভেজাল মদ পান করে ছয় জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৪:২৪ অপরাহ্ন

থাইল্যান্ডে মিথানলযুক্ত বেআইনিভাবে তৈরি মদ পান করে কমপক্ষে ছয়জন মারা গেছে এবং ২০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে।
ব্যাংককের উত্তর-পশ্চিম প্রান্তে খলং সাম ওয়া জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে কর্তৃপক্ষ রাস্তার পাশে ১৯টি অবৈধ অ্যালকোহল স্ট্যান্ড খুঁজে পেয়েছে। থাই রাজধানীর প্রশাসন এ কথা জানিয়েছে।
হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এক মদ্যপানকারীর আত্মীয়রা পাবলিক ব্রডকাস্টার থাইপিবিএস’কে জানিয়েছেন, ‘পান করার পরে আমার বাবা যে লক্ষণগুলো বলেছিলেন, সেটি তাকে গ্যাস রিফ্লাক্সের কথা মনে করিয়ে দেয়।’
প্রধানত বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ডে কঠোর অ্যালকোহল আইন রয়েছে। মদ সীমাবদ্ধ করে দিনের নির্দিষ্ট সময়ে বিক্রয় এবং ধর্মীয় ছুটির দিনে মদ পান নিষিদ্ধ করা হয়।
তবে সমালোচকরা বলছেন, কঠোর নিয়মগুলো সস্তায় তৈরি অ্যালকোহলের অবৈধ বাজারের প্রসার ঘটিয়েছে। অনিয়ন্ত্রিত ব্যাকস্ট্রিট ডিস্টিলারিতে তৈরি এই মদ স্থানীয়ভাবে ‘ইয়া ডং’ নামে পরিচিত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর