বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত; ৯ জনের মৃত্যুর আশঙ্কা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১:০৭ অপরাহ্ন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হওয়ায় ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

থাই কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার চাচেওংসাও প্রদেশের জঙ্গলে বিমানটি বিধ্বস্ত হয় এবং বিমানের আরোহী সকলেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়, বিমানটি ৯ জন আরোহীকে নিয়ে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে ট্রাট প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। এদের মধ্যে দুই পাইলট এবং ৭ যাত্রী রয়েছে।

চাচেওংসাওর গভর্নর চোনলেটি ইয়াংট্রং বৃহস্পতিবার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় সময় বিকেল বিকাল ৩টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আমরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি। তবে তারা সবাই মারা গেছে বলে আমরা ধারণা করছি।

স্থানীয় গণমাধ্যম জানায়, যাত্রীদের মধ্যে ১২ এবং ১৩ বছর বয়সী দুই শিশুসহ চারজন থাই এবং পাঁচজন চীনা নাগরিক রয়েছে।
নিখোঁজদের খুঁজে বের করতে ৩শ’ জনের বেশি সামরিক কর্মী এবং স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হয়েছে।

এদিকে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানায়, তারা বিমানের কিছু অংশ খুঁজে পেয়েছে।
তবে ভারী বৃষ্টিপাতের কারণে অনুসন্ধান কাজ ব্যঅহত হচ্ছে।

চোনলেটি বলেন, ‘আমরা তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবো।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর