শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ডিএফপির নতুন মহাপরিচালক হলেন খালেদা বেগম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগমকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। তিনি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। 

আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

খালেদা বেগম বিসিএস ১৮ তম ব্যাচের গ্রেড-৩ ভুক্ত কর্মকর্তা। এর আগে তিনি তথ্য অধিদপ্তরে সিনিয়র উপ প্রধান তথ্য অফিসার (প্রশাসন),  প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর, তথ্য অধিদপ্তরে উপ-প্রধান তথ্য অফিসার, অর্থ মন্ত্রণালয়ের এফএমআরপি প্রজেক্টের কনসালটেন্ট, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে সহকারী পরিচালক এবং নরসিংদী জেলা তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মেধাবী কর্মকর্তা খালেদা বেগম চাকরিতে যোগদানের পর আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া  থেকেও উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর