বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআরইউ নির্বাচনে সালেহ সভাপতি ও সোহেল সম্পাদক নির্বাচিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির (২০২৫) নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  সকাল ৯টা থেকে বিকেলে ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ  ফলাফল ঘোষনা করেন। সভাপতি হিসেবে আবু সালেহ আকন পেয়েছেন ৮০১ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৫৪৯।

নির্বাচনে সহ-সভাপতি পদে গাযী আনোয়ার (৬৯৮), যুগ্ম সম্পাদক পদে নাদিয়া শারমিন (৭২৩), অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাই তুহিন (৫৫০), দপ্তর সম্পাদক পদে রফিক রাফি (৬৮৩), নারী বিষয়ক সম্পাদক পদে রোজিনা রোজি (৯০৭), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী (৭৮২), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরীফুল ইসলাম (৬৩২), ক্রীড়া সম্পাদক পদে মুজিবুর রহমান (৭৯২), আপ্যায়ন সম্পাদক পদে সালিম উল¬াহ মেজবাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছে।

এছাড়া নির্বাহী সদস্য পদে জুনায়েদ শিশির, আখতারুজ্জামান, বোরহান উদ্দিন, আমিনুল হক ভূঁইয়া, ফরুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্লাহ নির্বাচিত হয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর