বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তি’র ম্যুরাল উদ্বোধন করলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১:২২ অপরাহ্ন

তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র তিনযুগ পূর্তি উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবারেও চলছে সংস্থার কর্মসূচি। 

শুক্রবার, দুপুর ২টার দিকে সংস্থার তিনযুগ পূর্তি উপলক্ষে ম্যুরাল উদ্বোধন করেন এবং কর্মী সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সংস্থার সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ইএসডিও’র তিন যুগ পূর্তি উৎসবে দেশের যে শীর্ষ বরেণ্য আলোকিত মানুষদের সমাবেশ ঘটেছে তার সঙ্গে আমি পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। তিনি বলেন, ড. শহীদ উজ জামান আমার সরাসরি ছাত্র এবং এক সময়ে যখন তিনি ইএসডিও প্রতিষ্ঠা করেন, তখন সেই তিনিই আমার সহকর্মী।

এ সময় তিনি সরকারের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় ইএসডিও’র নির্বাহী পরিচালকসহ সকল উন্নয়ন কর্মীদের শুভেচ্ছা জানান। বিএনপি মহাসচিবের হয়ে ম্যুরালের পর্দা উন্মোচন করেন মির্জা ফয়সাল আমীন।

শুক্রবার, সকাল ৯টায় সংস্থার প্রধান কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।

এরপর ‘অনুভবে ঠাকুরগাঁও’ শীর্ষক তরুণ শিল্পীদের চিত্র প্রদর্শনী ও প্রান্তিক জনগোষ্ঠীকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোহাম্মদ হেলাল উদ্দিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর