বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী পেল ৬শ’ অস্বচ্ছল পরিবার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল ৬শ’ পরিবারের  মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল  বৃহস্পতিবার  বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে  প্রধান অতিথি বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় অস্বচ্ছল পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে  ঈদ উপহার সামগ্রী তুলে দেন ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, পাঞ্চাবী, সেমাই, চিনি, দুধ, কিসমিস, চাল, ডাল, তেল, মসলাসহ ঈদ পণ্য ।

টুঙ্গিপাড়া  উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ সারহান নাসের তন্ময় এমপি।   টুঙ্গিপাড়া  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের সঞ্চালনায় ঈদুল ফিতরের উপহার সামগ্রী  বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া  উপজেলা আওয়ামী লীগের  সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলামসহ আওয়ামী লীগ ও  অঙ্গ, সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে  উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  , সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করে সবার কাছে দোয়া চান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর