শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জিতলো ফ্রান্স,চিলির চাপ সামলে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৪:০১ অপরাহ্ন

ঘরের মাঠে আগের ম্যাচে জার্মানির কাছে হেরেছিল ফ্রান্স। তবে পরের ম্যাচে চিলির চাপ সামলে জয় তুলে নিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলটিকে হারিয়ে ৩-২ ব্যবধানে।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে ফ্রান্স। এ সময় চিলির মার্সেলিনো নুনেজ গোল করে এগিয়ে নেন দলকে। তাকে গোলে সহায়তা করেন মাউরিসিও ইসলা। অবশ্য ১৬ মিনিটের মাথায় সমতা ফেরায় ফ্রান্স। এ সময় কিলিয়ান এমবাপ্পের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে জালে জড়ান ইউসুফ ফোফানা।

বিরতির পর ৭২ মিনেটে ব্যবধান ৩-১ করে ফেলে ফরাসিরা। এ সময় অলিভার জিরুড গোল করেন। তাকে গোলে সহায়তা করেন মুয়ানি। অবশ্য ৮২ মিনিটে চিলির দারিও ওসোরিও বক্সের বাইরে থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান। পাশাপাশি ফ্রান্সের ওপর চাপ বাড়ান। যদিও বাকি সময়ে আর কোনো গোল হয়নি এবং ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এমবাপ্পে-জিরুডরা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর