বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাবির প্রশাসনিক ভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার দুপুরের পর প্রশাসনিক ভবন থেকে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা প্রশাসনিক ভবনের কাউন্সিলর কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলে শিক্ষার্থীরা।
‌‘মুজিববাদের আস্তানা, ভেঙ্গে দাও, ঘুরিয়ে দাও’, ‘মুজিবের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’- স্লোগান দেন তারা।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ থেকে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে বিতাড়িত করেছি। খুনি হাসিনা যাকে পুঁজি করে, যার আদর্শ পুঁজি করে সারা দেশে ফ্যাসিস্টের জন্ম দিয়েছিলো সেই ফ্যাসিস্টের সবচেয়ে বড়ো ভগবান ছিলো ফ্যাসিস্ট মুজিব। এই বাংলাদেশে ফ্যাসিস্ট মুজিবের ঠিকানা হবে না। সেই জায়গা থেকে আমরা দেখেছি রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিবের ছবি সরানো হয়েছে। সেই থেকে আমরা বলেছিলাম যে, জাহাঙ্গীরনগরে কোনো মুজিবের ছবি থাকবে না। সেই প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি সরানোর মাধ্যমে আমরা মুজিব মুক্ত করেছি।
এরআগে, আজ বৃহস্পতিবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে শোয়াইব রহমানের সঞ্চলনায় ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে এক কর্মসূচি পালন করেন তারা।
এ সময় দু’টি দাবি জানান শিক্ষার্থীরা। তাদের দু’টি দাবি হলো- বিশ্ববিদ্যালয়ের অন্যায্য ভিসি কোটা বাতিল করা ও পোষ্য কোটাসহ অন্যান্য কোটায় সংস্কার আনা। একই ভাবে সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট আইকন শেখ মুজিবুর ছবি অপসারণ করতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর