বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক কমিটির সদস্যপদ পেয়েছিলেন আগেই। এবার কমিটির বড় পদ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সোমবার (৯ ডিসেম্বর) তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব, সামান্তা শারমিন মুখপাত্র ও সারজিস আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন।
এর আগে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেসার গ্রুপ হিসেবে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। পরে নভেম্বরে কমিটিতে সদস্য হিসেবে জায়গা দেওয়া হয় সারজিস আলমকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর