বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জলবায়ু পরিবর্তনের সংকট থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য- অর্থ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৮:০৭ অপরাহ্ন

আমাদের পৃথিবীটা জলবায়ু পরিবর্তনের সংকটের কারণে হুমকির মুখে। বৃক্ষ রোপণের গুরুত্ব অনুধাবন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫২ বছর আগে ১৯৭২ সালে ১৬ জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক কে  বৃক্ষরোপণের আহ্বান জানান  অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি ।

আজ শনিবার (১৩ জুলাই) “সবুজে সাজাই দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় হয়, গাছ সেখান থেকে উপকূলীয় মানুষের রক্ষা করে। প্রতিবার আমরা দেখি সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, কারণ সেখানে অনেক গাছ আছে। আমরা আমাদের এই অঞ্চলের উপকূলে গাছের চারা রোপণ করে মানুষকে রক্ষা করতে চাই। সকলকে উদ্বুদ্ধ করতে হবে যেন, পরিবেশ রক্ষায় আমরা সবাই মিলে অংশগ্রহণ করি।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা পৃথিবীতে থাকবো না তবে যে গাছগুলো আমরা রোপণ করবো সেগুলো যুগ যুগ ধরে রয়ে যাবে। পৃথিবীকে অক্সিজেন দিবে। জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষা করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশনা দিয়েছেন। শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ব্র্যাকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান বৃক্ষরোপণের মতো কর্মসূচীর আয়োজন করেছে যা অত্যান্ত প্রশংসনীয়। আশা করি ব্র্যাক সব সময় মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে। আর সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান সমুহের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে।

ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসানের সঞ্চালনায় আনোয়ারা ইউএনও মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক, পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী। ব্র্যাকের পক্ষ থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সম্মানিত উর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর, সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন ও ডেপুটি প্রোগ্রাম হেড মো. আলাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ব্র্যাকের পক্ষ থেকে সবুজে সাজাই দেশ এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা বিতরণ করেন। সমগ্র বাংলাদেশে পরিবেশ রক্ষায় ব্র্যাক কর্তৃক ১০ লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানায় ব্র্যাক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর