শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

‘জয় বাংলা’ আওয়ামী লীগের নয়, মুক্তিযোদ্ধাদের স্লোগান: মোয়াজ্জেম হোসেন আলাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘‘জয় বাংলা আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি না, এটি মুক্তিযোদ্ধাদের স্লোগান। এই স্লোগান যে কেউ দিতে পারে। সংকটকালে যে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে। ভুল করে কেউ ‘জয় বাংলা’ কে আওয়ামী লীগের এক তরফা সম্পত্তিতে পরিণত করবেন না।”

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আজকে সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে সচেতনতার তোলপাড়। বাংলাদেশে ভালো যা কিছু হয়েছে তা সব হয়েছে বিএনপির শাসনামলে। বীর উত্তম জিয়াউর রহমানকে ছোট করার জন্য এমন কোনো চেষ্টা নেই যা আওয়ামী লীগ করে নাই।

তিনি আরও বলেন, বিএনপির গঠনতন্ত্র খুললেই দেখবেন প্রথম পাতায় প্রথম লাইনেই আছে দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সেখানে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের লিখে কৃতিত্ব নিতে পারতেন কিন্তু উনি নেন নি। বায়ান্ন ভাষা আন্দোলন, চল্লিশের লাহোর প্রস্তাব ও একাত্তরের মুক্তিযুদ্ধসহ এসব কিছুর স্বীকৃতির জন্য গঠনতন্ত্রে মুক্তি সংগ্রামের কথা উল্লেখ আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার, এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি তাপস কবির, সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবিরসহ নেতাকর্মীরা।-ইত্তেফাক


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর