বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জন্ম নিবন্ধনের ফাঁক-ফোকরের কারণে ১৫ কোটি শিশু ‘অদৃশ্য’: ইউনিসেফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

জন্ম নিবন্ধনের সাম্প্রতিক অগ্রগতি সত্বেও বিশ্বব্যাপী ১৫ কোটি  শিশু ‘অদৃশ্য’, আইনি পরিচয় থেকে বঞ্চিত ও রাষ্ট্রহীনতা এবং অধিকার লঙ্ঘনের ঝুঁকির মধ্যে রয়েছে। ইউনিসেফ মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছে।

জাতিসংঘ শিশু সংস্থা একটি নতুন প্রতিবেদনে অনুমান করেছে যে, পাঁচ বছরের কম বয়সী ৭৭ শতাংশ শিশুর জন্ম গত পাঁচ বছরে নিবন্ধিত হয়েছে। যা ২০১৯ সাল তেকে দুই শতাংশ বেশি।

কিন্তু এই ধরনের ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ সত্বেও ১৫ কোটি অল্প বয়সী শিশু নিবন্ধিত না হওয়ার কারণে আইনি বাধার মধ্যে রয়েছে। আরো ৫০ মিলিয়ন যাদের নিবন্ধন করা হয়েছে কিন্তু তাদের কোনো আনুষ্ঠানিক জন্ম সনদ নেই।

একজন ব্যক্তির পরিচয় এবং বয়স নিশ্চিত করার জন্য জন্ম সনদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয়তা প্রতিষ্ঠা এবং শিশুশ্রম, জোরপূর্বক বাল্য বিবাহ বা সামরিক বাহিনী দ্বারা অপ্রাপ্তবয়স্ক নিয়োগ থেকে সুরক্ষারজন্য এই ধরনের প্রমাণ প্রায়ই অপরিহার্য।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল রির্পোটের সাথে এক বিবৃতিতে বলেছেন, ‘জন্ম নিবন্ধন নিশ্চিত করে যে শিশুরা অবিলম্বে আইনের অধীনে স্বীকৃত হয়, ক্ষতি এবং শোষণ থেকে সুরক্ষার জন্য একটি ভিত্তি প্রদান করে সেইসাথে ভ্যাকসিন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলোতে অ্যাক্সেস প্রদান করে।’

তিনি আরো বলেছেন, ‘অগ্রগতি সত্বেও অনেক শিশু অগনিত এবং হিসাবহীন থেকে যায়,সরকার বা আইনের চোখে কার্যকরভাবে অদৃশ্য’।

রিপোর্টে বলা হয়েছে, এই শিশুদের অর্ধেকেরও বেশি সাব-সাহারান আফ্রিকায় বসবাস করে। যেখানে শুধুমাত্র ৫১ শতাশ অল্পবয়সী ছেলে ও মেয়ে নিবন্ধিত।

ইউনিসেফ বলেছে, নিবন্ধনের বাধাগুলোর মধ্যে রয়েছে প্রক্রিয়া সম্পর্কে পরিবারের জ্ঞানের অভাব, অতিরিক্ত খরচ, অপর্যাপ্ত রাজনৈতিক ইচ্ছা এবং কিছু অঞ্চলে লিঙ্গ, জাতি বা ধর্মের ভিত্তিতে বৈষম্য


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর