বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জনগণ ভোটের অপেক্ষা করছে: আমিনুল হক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, ‘গত ১৫ বছর যাবত বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেননি, জনগণ তার বহুল প্রত্যাশিত সে ভোটের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা, দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের বহুল প্রত্যাশিত ভোট দেবে, জনগণের ভোটে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।’

আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) রাজধানীর রুপনগরে ঢাকা মহানগর উত্তর রুপনগর থানা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণ এবং দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই-আগস্টে ছাত্র এবং জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণ-অভ্যুত্থানে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি।’

তিনি বলেন, ‘এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে নতুন করে আমরা আমাদের সমাজকে গড়তে চাই, আমরা আমাদের দেশকে গড়তে চাই, সেই দেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা সামাজিক কার্যক্রম করে যাচ্ছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর