শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন  ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লা আল মামুন মণ্ডলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।  
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ধাপেরহাট বন্দরসংলগ্ন জামদানি ঘাটে মামুনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
তিনি ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুনকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা তার লাশ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে যোগ দেন মামুন মণ্ডলের গ্রাম খামারপাড়া এলাকার মানুষ। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে লাশ নিয়ে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর