বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনা নির্মাণস্থলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ২:৩৭ অপরাহ্ন

চীনের পূর্বাঞ্চলে একটি নির্মাণস্থলে অগ্নিকাণ্ডে নয়জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি রোববার এ খবর জানায়।

জরুরি ব্যুরো একটি রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, শনিবার দুপুর ১টার দিকে (গ্রিনিচ মান সময় ৫০০ টায়) শানডং প্রদেশের রোংচেং নগরীর একটি অসমাপ্ত গুদামে আগুন লেগে যায়।

জরুরি ব্যুরো শনিবার জানায়, নয় জন ‘নিখোঁজ’ রয়েছে। তারা আগুন নেভাতে এবং উদ্ধার অভিযান শুরু করার জন্য কাজ করে যাচ্ছে। তবে এটি রোববার অপর এক বিবৃতিতে বলেছে, ক্ষতিগ্রস্থদের খুঁজে পাওয়া গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অক্টোবরে প্রধান নগরী চেংদুতে এক অগ্নিকাণ্ডে ২৪ জনকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। জুলাই মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিগং নগরীর এক শপিং সেন্টারে আগুন লেগে ১৬ জনের মৃত্যু হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর