বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চিনি ছাড়া লিকার চা নাকি কালো কফি, কোনটি বেশি স্বাস্থ্যকর?

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৮:২১ অপরাহ্ন

সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকেই চা বা কফি খেয়ে থাকি। তবে এ চা বা কালো কফি শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর? সকালে দুধ চা খেতে চিকিৎসকরা নিষেধ করেন। তবে এখন প্রশ্ন ওঠতে পারে, লিকার চা ভালো নাকি কালো কফি? কোনটির উপকার বেশি? কারা কোনটি খাবেন?

কালো কফি-

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এপিডেমোলজির’ এক প্রতিবেদনে বলা হয়েছে, কালো কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। আরও থাকে, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। যারা দ্রুত ওজন কমাতে চান, তারা সকালে কালো কফি খেয়ে থাকে। কার্ডিয়ো বা শরীরচর্চার আগে কালো কফি খেতে পারেন। তবে যারা সারাদিন বসে কাজ করেন, তারা কালো কফি পরিমাণ মতো খাবেন। অতিরিক্ত কালো কফি গ্রহণ করলে অতিরিক্ত ক্যাফিনের কারণে হজমশক্তিতে সমস্যা হতে পারে। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা যাদের আছে তাদের কালো কফি না খাওয়াই ভালো। তবে বিকেলে কফি খাওয়া থেকে বিরত থাকবেন। এতে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতি পারে। একই সঙ্গে যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন, কোলেস্টেরল বেশি তারাও কালো কফি এড়িয়েই চলবেন। সারাদিনে এক কাপ কফি স্বাভাবিক ভাবে খাওয়া যেতে পারে।

চা নাকি কালো কফি, কোনটি বেশি স্বাস্থ্যকর?

 লিকার চা-

সকালের জন্য আদর্শ পানীয় হলো চিনি ছাড়া লিকার চা। লিকার চা ক্যানসারের ঝুঁকি কমায়। চিনি ছাড়া কালো চা নিয়মিত খেলে ফুসফুস, স্তন, প্যানক্রিয়াসে টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত কালো চা খেলে রক্তচাপ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। যারা কায়িক পরিশ্রম কম করেন, তারা কফির বদলে লিকার চা খেতে পারেন। লিকার চায়ে আদা, দারচিনি, গোলমরিচ ও মধু মিশিয়ে খেলে সর্দি-কাশির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। একই সঙ্গে সকালে লিকার চা খেলে সারাদিন শরীর তরতাজা থাকে।

চা নাকি কালো কফি, কোনটি বেশি স্বাস্থ্যকর?

তবে লিকার চা-ও খেতে হবে পরিমিত পরিমাণেই। দিনে প্রায় ৬ থেকে ১২ কাপ চা খাচ্ছেন মানে রোজ ৪০০-৫০০ মিলিগ্রাম ক্যাফিন প্রবেশ করছে শরীরে। এর ফলাফল হতে পারে উল্টো। সারাদিনে ২ থেকে ৩ কাপ লিকার চা খেতে পারেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর