বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘানার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা মাহামা আনুষ্ঠানিক ভাবে জয়ী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন

ঘানার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা জন মাহামা সোমবার আনুষ্ঠানিক ভাবে জয়ী হয়েছেন। ভোটাররা সরকারকে অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়ের পরিপ্রেক্ষিতে শাস্তি দেওয়ার পক্ষে ভোট দেযায় ক্ষমতাসীন দলের প্রার্থী সহজেই পরাজিত হয়েছেন। আকরা থেকে এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট নির্বাচনে শনিবারের ক্ষমতাসীন দলের প্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া ৪১ শতাংশ ভোট পেয়েছেন। মাহামা পেছেন ৫৬ শতাংশ ভোট।

এর ফলে প্রেসিডেন্ট নানা আকুফো-আডোর অধীনে নিউ প্যাট্রিয়টিক পার্টির (এনপিপি) আট বছরের ক্ষমতায় অবসান হলো। যার শেষ মেয়াদটি ঘানার বছরের সবচেয়ে খারাপ অর্থনৈতিক অশান্তি, আইএমএ বেলআউট এবং ঋণ খেলাপি দ্বারা চিহ্নিত হয়েছিল।

মাহামা আকরাতে তার পার্টি অফিসে হর্ন এবং শিস বাজিয়ে সমবেত সমর্থকদের বলেন, এই আট বছর আমাদের শাসনের কিছু অন্ধকার সময়ের সাক্ষী হয়েছে।

একজন প্রাক্তন কেন্দ্রীয় ব্যাংকার বাউমিয়া ইতোমধ্যেই রোববার পরাজয় স্বীকার করে বলেছেন, সরকার ব্যাপক হতাশা ঝেড়ে ফেলতে ব্যর্থ হওয়ার পরে ঘানাবাসীরা পরিবর্তন চেয়েছেন।

৬৬ বছর বয়সী মাহামা এর আগে দুবার প্রেসিডেন্ট পদ পেতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু শনিবারের নির্বাচনে তিনি ঘানাবাসীদের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর