বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, একজন আহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
ছবি- সংগৃহীত

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

গুলিতে মোবাশ্বের হোসেন (২৬) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় এক সদস্য আহত হয়েছেন। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার রাতের হামলার ঘটনায় বিচারের দাবিতে আজ শহরের রাজবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটার দিকে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পাঁচটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেন।

আহত মোবাশ্বের হোসেন বলেন, তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। তখন শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তাঁর ডান হাতের এক পাশে লাগায় তিনি বেচে যান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মনজুর মোর্শেদ বলেন, রোগির ডান বাহুতে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারী বিভাগে ভর্তি রাখা হয়েছে।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, একজন ছাত্রের হাতে গুলি লেগেছে বলে শুনেছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হাতে গুলি লেগেছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।-প্রথম আলো


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর