শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গণতন্ত্রের পথে হাঁটতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে : জোনায়েদ সাকি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে, গণতন্ত্রের পথে আমরা হাঁটতে না পারলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে।
রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নিহত শহীদ আশিকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের খুনিদের ও নির্দেশ দাতাদের আইনের আওতায় আনা হবে যে কোনো মূল্যে।
তিনি আরো বলেন, আমরা আশা করি, বর্তমান সরকার শহীদদের সম্পূর্ণ তালিকা তৈরি করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় সামনে আনবে। তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে।
এই সময় উপস্থিত ছিলেন- জহিরুল ইসলাম রেনু, মো. শামীম শিবলী, মো. গিয়াসউদ্দিন সরকার, জাহাঙ্গীর আলম প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর