শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

খেলাধুলার মাধ্যমে দুদেশের মধ্যে সেতু বন্ধনে উরুগুয়ের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়াতে খেলাধুলার মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ গড়ে তোলার জন্য উরুগুয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশে নিযুক্ত উরুগুয়ের অনাবাসী রাষ্ট্রদূত আলবার্তো এ গুয়ানি রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে বলেন, উরুগুয়ে এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুই দেশের জন্য অভূতপূর্ব সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, ‘সামাজিক ব্যবসায় বিশ্বে বাংলাদেশ এগিয়ে থাকাটা প্রশংসনীয়’।

উরুগুয়ে বর্তমানে বাংলাদেশে উল, সয়াবিন এবং কৃষিজাত পণ্য রপ্তানি করে। যদিও পরিমাণটা খুব বেশি নয়, সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যের পরিমাণে দুই অংকে পৌঁছাটা অসাধারণ কিছু।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগের বিষয়ে আলোকপাত করেন এবং দুই দেশের মধ্যকার ব্যবধান কমানোর ওপর জোর দেন।

বাংলাদেশের ক্রীড়া বিশেষ করে ফুটবলের জনপ্রিয়তার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘দুটি দেশেরই খেলাধুলার প্রতি অনুরাগ রয়েছে, বিশেষ করে ফুটবল। আমরা এর মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারি। আসুন আমরা অন্যান্য ক্ষেত্রেও আমাদের সহযোগিতা গড়ে তুলি।’

প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে তার দেশে প্রচারের জন্য রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান। তিনি উরুগুয়ের নবায়নযোগ্য এবং পরিচ্ছন্ন শক্তির সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর